প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:১৮ এএম আপডেট: ১১.১১.২০২৫ ৫:০৬ পিএম

১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশমুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।
এর আগে সোমবার সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিশেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রসাশন।
পুলিশ জানায়, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৩ নভেম্বর ডাকা হয়েছে হরতালও।
জ/উ