ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৪১ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন।

আরও পড়ুন : মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ গ্রেফতার ৫: ডিবি

এ সময় পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে বলেও জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

আরও পড়ুন : শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে : স্নিগ্ধ

কর্মসূচি ঘোষণার পর থেকে গত কয়েক দিনে রাজধানীতে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে। এমন পরিস্থিতিতে অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   ঢাকা   আইনশৃঙ্খলা   বিজিবি     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft