বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে : প্রধান বিচারপতি
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৪:৪৫ পিএম

বিচার বিভাগ শুধুমাত্র ঐতিহ্যের শক্তিতে টিকে থাকতে পারে না। এটিকে সময়ের সাথে প্রাসঙ্গিক হতে হয়। আর সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে হলে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (৮ নভেম্বর) টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন : নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি

প্রধান বিচারপতি বলেন, সংস্কারের মূল লক্ষ্য প্রশাসনিক নয় বরং নৈতিক। যাতে প্রতিষ্ঠান ক্ষমতাকে নয় মানুষকে সেবা দেয়। পাশাপাশি বিচার বিভাগ যাতে জনগণের আস্থার নৈতিক অভিভাবকে পরিণত হয়।

তিনি আরও বলেন, গত পনেরো মাসে বিচারব্যবস্থার স্বায়ত্তশাসন, দক্ষতা বৃদ্ধি ও জনগণের বিচারপ্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তরের উদ্যোগ নিয়েছি। এই কার্যক্রম এখনো চলমান রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিচার বিভাগ   প্রধান বিচারপতি   সৈয়দ রেফাত আহমেদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft