সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১:২২ পিএম

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।

দিনাজপুর-৪ আসনের এই সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার মন্ত্রিসভায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পরে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনিও মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ হারান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   পররাষ্ট্রমন্ত্রী   আবুল হাসান মাহমুদ আলী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft