ইউক্রেনে গিয়ে জটিলতায় অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম

সম্প্রতি ইউক্রেন সফর করেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে জোলির এটি ইউক্রেনে দ্বিতীয় সফর। দ্বিতীয়বার ইউক্রেন সফরে এসে বেশ ঝামেলার মুখেই পড়েন এই অভিনেত্রী।

এই সফরের সময় জোলি কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্রে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে অস্কারজয়ী এই অভিনেত্রীকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন : ‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়েছে’

তবে এই সফরের মাঝেই ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, একটি চেকপোস্টে জোলির দলের এক সদস্যকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তি তার ড্রাইভার ছিলেন বলে জানা যায়।

পলিটিকোর খবর অনুযায়ী, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি এবং তিনি হেঁটে দেশে প্রবেশ করেছিলেন।

আরও পড়ুন : অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা

ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস এই ঘটনা নিয়ে একটি বিবৃতি শেয়ার করেছিল, কিন্তু তা দ্রুতই মুছে ফেলা হয়। তারা ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি।

২০২২ সালে রাশিয়া আক্রমণের পর জোলি লভিভ গিয়েছিলেন। কিন্তু এবার তিনি আরও বিপজ্জনক, সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অ্যাঞ্জেলিনা জোলি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft