নিবন্ধন পেল এনসিপিসহ তিন দল
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগামীকাল বুধবার (৫ নভেম্বর) দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, ১২ নভেম্বর পর্যন্ত  দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গেজেট হবে।
 
ইসি সচিব আরও বলেন, নিবন্ধনের লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি। এছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেয়া হবে। আর ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   জাতীয় সংসদ নির্বাচন   জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)   বাংলাদেশ আমজনগণ পার্টি   বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft