জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৩:৫২ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৭:২৮ পিএম

ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েকের আগামী ২৮ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তিনি জাকির নায়েকের সফর সম্পর্কে কিছুই জানেন না। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমন কিছু জানি না। আপনারাই প্রথম জানালেন। আমি এ ধরনের কোনো তথ্য শুনিনি। 

আরও পড়ুন : জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

উল্লেখ্য যে, ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে বাংলাদেশে পিস টিভি বাংলার সম্প্রচার বন্ধ করে দেয় বিগত আওয়ামী লীগ সরকার।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসলামী বক্তা   ধর্মীয়   চিন্তাবিদ   ড. জাকির নায়েক   বাংলাদেশ   ইভেন্ট ম্যানেজমেন্ট   পররাষ্ট্র উপদেষ্টা   তৌহিদ হোসেন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft