ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৩:২০ পিএম

ভ্রমণ মানেই বিলাসবহুল রিসোর্ট, দামি পোশাক আর নিখুঁত ফটোশুট-এ ধারণাকে একদমই মানেন না বলিউড অভিনেত্রী জারিন খান। সম্প্রতি ভ্রমণ নিয়ে তিনি কথা বলেছেন। তার কাছে ভ্রমণ মানে একেবারে বাস্তব, মাটির কাছাকাছি অভিজ্ঞতা।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিন ভেঙে দিয়েছেন বলিউডের ঐতিহ্যবাহী তারকাসুলভ ভাবমূর্তি। ভ্রমণের সময় তিনি নিজেকে সম্পূর্ণভাবে গ্ল্যামার থেকে বিচ্ছিন্ন রাখেন, যা নিয়ে জারিন বলেন, ‘যখন আমি ভ্রমণে যাই, তখন আমি একেবারে হিপি হয়ে যাই। আমি সেই অভিনেত্রী নই যে গাউন পরে ছবি তোলার জন্য ঘুরতে যাই। আমার সঙ্গে থাকে শুধু একটা ব্যাকপ্যাক আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই।’

আরও পড়ুন : ইন্ডাস্ট্রিতে টিকে থাকার সহজ উপায় বললেন জাহ্নবী কাপুর

তিনি আরও বলেন, ‘আমি এত জায়গায় গিয়েছি যে, অনেকগুলোর কথা সত্যি বলতে মনে থাকে না। কিন্তু প্রতিটি ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে, নতুনভাবে জীবন দেখতে শিখিয়েছে।’

জারিন খান অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। তবে সক্রিয় আছেন সামাজিক মাধ্যমে। সেখানেই তিনি নিজের ভ্রমণের আপডেট দিয়ে থাকেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জারিন খান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft