দেশের ক্রান্তিকালে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : প্রেস সচিব
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ পিএম

জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘গত ১৫ মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। উপদেষ্টারা দেশের ক্রান্তিকালে হাল ধরেছিলেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

প্রেস সচিব বলেন, ‘আমরা একদম সফলতার কাছাকাছি এসে পৌঁছেছি। পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র, আমরা সে ঘাটের কাছাকাছি আছি। আমরা ঘাটটা দেখতে পাচ্ছি। নৌকা কিছুদিন পর সেখানে ভিড়বে। অনেক মেঘ ছিল, এখন মেঘগুলো চলে গেছে। শরতের শুভ্র আকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি, ভালো একটি নির্বাচন হবে।’ 

নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

তিনি বলেন, ‘আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা। জুলাই-আগস্টসহ শেখ হাসিনার সময়ের গুম-খুনের বিচার করা। ভালো নির্বাচনের আয়োজন করা। দুটো কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি।’ 

তিনি আরো বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আশা করি, নির্বাচনের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং জাতিকে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবো।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রধান উপদেষ্টা   প্রেস সচিব   শফিকুল আলম   অন্তর্বর্তী সরকার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft