ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পিএম

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৬২ জন। আজ বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে খুলনা বিভাগের একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নারী ২৫৯ জন আর পুরুষ ৫০৩ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে ১৭০ জন আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪

এছাড়া বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন, উত্তর সিটি করপোরেশনে ১৬০ জন, খুলনা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৩ জন, সিলেট বিভাগে একজন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫৫ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৩৬৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

৪৮তম বিসিএসে স্বাস্থ্য পরীক্ষা ২১ অক্টোবর, প্রার্থী ২৮৬৯

মৃতদের মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে ৭৬ মারা গেছেন।

২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন উদ্যোগ

২০১৯ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যুর আনুমানিক সংখ্যা ছিল ৩০০ জনের মতো। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।

২০২১ সালে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন, মৃত্যু হয় ১০৫ জনের। ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। আর মারা যান ২৮১ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   স্বাস্থ্য   ডেঙ্গু   মৃত্যু   আক্রান্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft