পুলিশের ৮০ কর্মকর্তাকে পদোন্নতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:০০ পিএম

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র, শহর ও যানবাহন এবং সশস্ত্র) পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বেতন কমিশন

প্রজ্ঞাপন অনুসারে, পুলিশ পরিদর্শকের (নিরস্ত্র) ৩৩, পুলিশ পরিদর্শকের (শহর ও যানবাহন) ১৮ এবং পুলিশ পরিদর্শকের (সশস্ত্র) ২৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   বাংলাদেশ পুলিশ   বিসিএস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft