‘আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৩:৪৫ পিএম

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার খোলামেলা জানালেন নিজের জীবনের লড়াইয়ের গল্প। সাফল্যের ঝলমলে আলোয় থেকেও তার জীবন যে সংগ্রাম আর আত্মঅনুসন্ধানে ভরা-তা উঠে এলো এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এর মঞ্চে।

সামান্থা জানান, তার জীবনের প্রতিটি উত্থান-পতন এসেছে ‘বাস্তব থাকার’ সিদ্ধান্ত থেকেই। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। আমার মায়োসাইটিস রোগের খবর আমি নিজেই জানিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম মানুষ সত্যিটা জানুক।’

কেন কলকাতাতে নিয়মিত জয়া, জানালেন নিজেই

কিন্তু বাস্তব থাকা যে সব সময় সহজ নয়, সে কথাও স্পষ্ট করলেন তিনি। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনের আকস্মিক বিচ্ছেদ এক সময় পুরো দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যা নিয়ে সামান্থা বলেন, ‘আমার জীবনের যাঁরা অনুসারী, তারা জানেন-আমার বিচ্ছেদ, আমার অসুস্থতা-সবই প্রকাশ্যে এসেছে। আর সেই খোলামেলা আলোচনাই আমার জীবনে এনেছে প্রচুর ট্রোলিং, সমালোচনা। আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি।’

আবারও বিশ্বের সবচেয়ে ধনী বিনোদন তারকা টেইলর সুইফট

সামান্থা আরও বলেন, ‘আমি নিখুঁত নই। আমি ভুল করি, হোঁচট খাই; কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো মানুষ হতে।’

এখন তিনি শুধু অভিনয় নয়, নিজের জীবনের অভিজ্ঞতাও ভাগ করে নিতে চান অনুপ্রেরণার উৎস হিসেবে। সবশেষ সামান্থা বলেন, ‘যদি আমার গল্প শুনে কেউ সাহস পায়, তবে সেটাই আমার সাফল্য।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সামান্থা রুথ প্রভু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft