মিউজিক আলফার এক বছর: সুরের অভিযাত্রায় নতুন অধ্যায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৫:২৮ পিএম

দেশের সংগীতজগতে নতুন ধারা ও উদ্ভাবনী চিন্তার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করা ‘মিউজিক আলফা’ পূর্ণ করল তাদের সফল এক বছর। গত এক বছরে প্রতিষ্ঠানটি সৃজনশীল প্রযোজনা, নতুন শিল্পী আবিষ্কার এবং সংগীতপ্রেমীদের মাঝে মানসম্মত কনটেন্ট উপহার দেওয়ার মাধ্যমে গড়ে তুলেছে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড।

‘আমি সেই আগের মেহজাবীনই আছি’

প্রতিষ্ঠার পর থেকে মিউজিক আলফা প্রকাশ করেছে ৩১টিরও বেশি মৌলিক গান ও সংগীতচিত্র। ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রযোজনাগুলো ইতোমধ্যেই হাজারো ভিউ অতিক্রম করেছে।

বিশ্ব সাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মিউজিক আলফার ১ বছর পূর্তি অনুষ্ঠান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট








মিউজিক আলফার সাধারণ সম্পাদক বলেন, “আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র গান প্রকাশ নয় বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নতুন শুদ্ধ গান প্রকাশের সুযোগ থাকে। শ্রোতাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

বাজে মন্তব্যকারীদের নিয়ে মুখ খুললেন জয়া আহসান

এক বছর পূর্তি উপলক্ষে মিউজিক আলফা আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান “Alpha Anniversary Session”, যেখানে জনপ্রিয় ও উদীয়মান শিল্পীরা এসেছিলেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে মিউজিক আলফার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

আগামী বছর প্রতিষ্ঠানটি আরও নতুন সংগীতপ্রকল্প, সিরিজ সাউন্ডট্র্যাক ও এক্সক্লুসিভ লাইভ সেশন প্রযোজনার পরিকল্পনা করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft