সাগরে লঘুচাপ: যে দুই বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৫:২২ পিএম

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে— আগমী ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়ার ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার: প্রেস সচিব

এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের ২ বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া একই সময়ের মধ্যে দুই বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে। 

পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে— এ অবস্থায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দাবির মুখে জরুরি সংশোধনের ঘোষণা ঐকমত্য কমিশনের

এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   আবহাওয়া   বৃষ্টি   আবহাওয়া অধিদপ্তর   লঘুচাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft