৫২ বছরের মালাইকার সঙ্গে ‘হালে পানি’ পেলেন না ২৯-এর রাশমিকা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:০৩ পিএম

মালাইকা আরোরা, বলিউডের চিরন্তন ‘মুন্নী’। নাম কিংবা ‘বদনাম’ হওয়ার ভয় কোনওদিনই তার নেই। তাই তো ব্যক্তিগত জীবনের বিতর্ক তাকে ভাবায় না। ৫২ বছর বয়সী এই ফিট নায়িকা আরও একবার আইটেম গানে নেচে তাক লাগালেন।

থাম্মার মিউজিক অ্যালবামের সর্বশেষ গান ‘পয়জন বেবি’ সামনে এসেছে। আর সেই গানে মালাইকা আরোরার নাচে মুগ্ধ সবাই। একটি ক্লাবের প্রেক্ষাপটে সাজানো গানের ভিডিওতে মালাইকার নাচের সামনে যেন হালে পানি পাননি এই সময়ের অভিনেত্রী রাশমিকা মান্দানা।

গানের ভিডিওতে দেখা যায়, অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি নাইট ক্লাবে প্রবেশ করেন রাশমিকা, আর সেইখানেই রাতপার্টির আকর্ষণ মালাইকা।

ঘটনাক্রমে রাশমিকাকে মালাইকার সঙ্গে ডান্স ফ্লোরে যোগ দিতে দেখা যায়। তবে ত্রিশের কোঠার রাশমিকা পুরোপুরি ফিকে মালাইকার সামনে।

গানটির প্রতিক্রিয়ায় এক ভক্তের মন্তব্য, ‘রাশমিকা এবং মালাইকার নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন’। অনেকে ভিডিওতে পরিচালক অমর কৌশিকের ক্যামিও দেখে লেখেন, ‘আমি অমর কৌশিককে দেখতে পাচ্ছি! সিনেমাতেও ভেদিয়াকে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না!’

উল্লেখ্য, জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমারের গাওয়া ‘পয়জন বেবি’ এখন সুপার ভাইরাল। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।  

জ/উ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft