বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ছয় বিভাগের সঙ্গে বৈঠকে বসছে ইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ছয় বিভাগের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ অক্টোবর বৈঠকটি অনুষ্ঠিত হবে। এদিকে মাঠ প্রশাসনের প্রশিক্ষণ শুরু হবে ২০ অক্টোবর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে 'মাঠ প্রশাসনের সাথে সমন্বয়' সংক্রান্ত গঠিত কমিটির সভা আগামী বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মহোদয়ের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর- ৪১৩) অনুষ্ঠিত হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব রহিমা আক্তার, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের যুগ্মসচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম উপস্থিত থাকবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতসহ বিভিন্ন কাজে কমিশনকে সরকারের ওই সব প্রতিষ্ঠান, সংস্থা, বিভাগের সহায়তা নিতে হয়। তাই এ বৈঠক করা হচ্ছে।

এদিতে আগামী ২০ অক্টোবর শুরু হচ্ছে মাঠ প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ। ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় প্রশিক্ষণরে ২টি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

জ/উ
শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার
বিএনপি কৃষকদের হাতকে শক্তিশালী করবে : তারেক রহমান

বিএনপি কৃষকদের হাতকে শক্তিশালী করবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ত্যাগে পুষ্ট হয়েছে,
‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা পঞ্চম
‘এবার এইচএসসির ফলের বাস্তব চিত্র সামনে এসেছে’

‘এবার এইচএসসির ফলের বাস্তব চিত্র সামনে এসেছে’

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় সংসদ নির্বাচন   বাংলাদেশ ব্যাংক   নির্বাচন কমিশন (ইসি)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft