সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ রাজনৈতিক দলের কাজ নয়: দুদু
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৩৭ পিএম

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা কোন রাজনৈতিক দলের কাজ নয়।

দুদু বলেন, ‘উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে বলে সরকারকে ব্ল্যাকমেইল করে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও যে কারণে প্রধান উপদেষ্টার সফরের প্রশংসা রাশেদ খানের

ঐক্যবদ্ধ না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হবে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘গত তিনটি নির্বাচনে ভারত একবারও বলেনি এটা ভাল নির্বাচন হয়নি। আওয়ামী লীগ আমলে বাংলাদেশকে কলোনি হিসেবে শোষণ করেছে ভারত।’

দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে গণতন্ত্র সম্ভব নয়।’

মিরপুরের অগ্নিকাণ্ডের বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, তাই এসব বিষয়ে খেয়াল রাখার দাবি জানাই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   শামসুজ্জামান দুদু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft