রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে চান কঙ্গনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:০১ পিএম

রাজনীতির মঞ্চে পা রেখেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জীবনে। বলিউডের ঝলমলে দুনিয়া পেরিয়ে বিজেপির তারকা সাংসদ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু হঠাৎই যেন পাল্টে গেল সুর। সাংসদ হয়েও নায়িকার মুখে এখন ক্লান্তির সুর। 
অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে দেওয়া নতুন স্টোরি যেন ইঙ্গিত দিচ্ছে, কঙ্গনার মনে জমেছে রাজনৈতিক জীবনের অস্বস্তি ও অনিশ্চয়তার ছায়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কঙ্গনা বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপির একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে সুরেশ জানিয়েছেন, রাজনীতি ছেড়ে তিনি অভিনয়ে ফিরতে চান।

এই স্টোরিতেই কঙ্গনা লিখেছেন, রাজনীতি এমন একটা পেশা যার পথ সহজ নয়। বড্ড কঠিন। রাজনীতিতে তেমন টাকা-পয়সা উপার্জনও নেই। উল্টো নানারকমের খরচ রয়েছে। আর শিল্পীরা যদি নিজেদের পেশায় সময় ব্যয় করে, তাহলে তাদের দক্ষতা ও কাজের ওপর প্রশ্ন তোলা হয়।

এখানেই শেষ করেননি কঙ্গনা। তার কথায়, রাজনীতিতে ভালো করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।

কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকেই কঙ্গনা সিনেমার পর্দা থেকে গায়েব। এমনকি, রাজনীতির আঙিনায় পা দিয়েও তেমন কিছু করতে পারেননি কঙ্গনা।

এমনকি, বেশ কয়েক মাস হলো কঙ্গনার প্রযোজনা সংস্থার হাতে তেমন কাজ নেই। কোনোমতে চলছে তার হিমাচলের ক্যাফে। সব মিলিয়ে কঙ্গনার এখন লড়াইয়ের সময়। এই সাক্ষাৎকারে সেই লড়াইয়ের কথাই জানালেন কঙ্গনা।

জ/দি
যে ভালোবাসায় মুগ্ধ অপু বিশ্বাস

যে ভালোবাসায় মুগ্ধ অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার (১১ অক্টোবর) ছিল তার জন্মদিন। তবে এবারের জন্মদিনটি
অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন

অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন

ভারতের বিখ্যাত অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) ক্যানসারের সঙ্গে দীর্ঘ
হঠাৎ হাসপাতালে ভর্তি হানিয়া আমির

হঠাৎ হাসপাতালে ভর্তি হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রের
বাড়ি থেকে আর বেরোতেই পারব না : ভিকি কৌশল

বাড়ি থেকে আর বেরোতেই পারব না : ভিকি কৌশল

জীবনের অন্যতম সেরা সময় পার করছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিনের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft