ডেনিশ রাষ্ট্রদূতের সঙ্গে কী কথা হলো জামায়াত আমিরের
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১:০৮ পিএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়।

আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানী ঢাকার বসুন্ধরায় আমিরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন। 

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রদূত আমিরে জামায়াতের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। 

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। 

এ ছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন- সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

জ/উ
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ৬ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ৬ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়ে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা
এক ক্লিকে জামিন আদেশ যাবে কারাগারে : আইন উপদেষ্টা

এক ক্লিকে জামিন আদেশ যাবে কারাগারে : আইন উপদেষ্টা

আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে
‘স্বৈরাচারী সরকারের নির্বাচনগুলো ছিল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক’

‘স্বৈরাচারী সরকারের নির্বাচনগুলো ছিল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক’

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.
ভুটানের জলবিদ্যুতে লাভবান হবে বাংলাদেশ

ভুটানের জলবিদ্যুতে লাভবান হবে বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি বলেছেন, ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জামায়াত   আমির ডা. শফিকুর রহমান   বাংলাদেশ   ডেনমার্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft