জুলাই নিয়ে কাজ বলেই প্রশ্ন তোলা হচ্ছে: আসিফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:২০ পিএম

জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ রোববার বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

উপদেষ্টা বলেন, অতীতে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্যসহ ছোট ছোট অবকাঠামো নির্মাণে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু তখন কেউ প্রশ্ন তোলেনি। এখন প্রশ্ন তোলা হচ্ছে শুধু জুলাই নিয়ে কাজ বলেই।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এ নিয়ে আলোচনা সৃষ্টি করছে, যেন জুলাইকে কেন্দ্র করে কোনো উদ্যোগ নেওয়া না হয়। 

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য আবারও যাচাই করবে ইসি

আসিফ মাহমুদ জানান, জুলাইয়ের চেতনা ও প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই কাজ অব্যাহত থাকবে।

এ সময় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকারের এ উপদেষ্টা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   স্থানীয় সরকার উপদেষ্টা   আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft