শাপলা প্রতীকের জন্য লড়াই করবে এনসিপি : সারজিস আলম
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:১৮ পিএম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘নির্বাচন কমিশন কোনো পক্ষ বা কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদের শাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে। যেহেতু আইনগতভাবে শাপলা দিতে কোনো বাধ্যবাধকতা নেই, সেহেতু স্বাধীন একটি প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না।’ শাপলা প্রতীক পেতে তারা আইনগতভাবে ও প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলে জানান তিনি।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সব উপজেলার সমন্বয়ক, যুগ্ম সমন্বয়ক ও সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যদি তারা এটা করে, তাহলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে স্বাধীন নির্বাচন হবে কিনা, সে বিষয়ে আমরা আস্থা রাখতে পারব না। যদি এইটুকু চাপ সামলাতে না পারে, তাহলে কীভাবে এই নির্বাচন কমিশন আমাদের একটি ফেয়ার নির্বাচন দিতে পারবে।’

জামায়াতের সঙ্গে পিআর পদ্ধতিতে দ্বিমত থাকার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক, কিন্তু নিম্নকক্ষে নয়। তাই তাদের সঙ্গে আন্দোলনে নামছে না এনসিপি। তবে জামায়াতের অন্যান্য দাবি যেমন জুলাই সনদ, সংস্কার এবং বিচারের বিষয়ে ঐকমত্য বহাল থাকবে এবং সহযোগিতা থাকবে।’

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যমত্য থাকার কথা উলেখ করে সারজিস বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে গেছে, জাতীয় পার্টিকেও একই পথে যেতে হবে। কারণ আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে সহযোগিতা এবং সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টির রাজনীতি দেশে নিষিদ্ধ করতে হবে।’

গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এনসিপি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা এখনও শেষ হয়নি। আলোচনার মাধ্যমে যদি প্রত্যাশিত ফল পাওয়া যায়, তাহলে তা সবার সামনে প্রকাশ করা হবে।’

সারজিস আরও বলেন, ‘ডিসি থেকে এসপি ও ইউএনওসহ যারা নির্বাচনের দায়িত্বে মাঠ পর্যায়ে থাকবেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের তোষামোদ শুরু করেছেন। তারা পেশাদারিত্ব বজায় না রেখে ইতোমধ্যেই বিভিন্ন দলের ডিসি-এসপি হিসেবে ঘোষণা দিয়েছেন। কোনো নির্দিষ্ট দলে প্রশাসনিক কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এখন শুধু আওয়ামী লীগের পরিচয় নয়, যারা অন্যান্য দলের পরিচয় দিয়েছে, তারাও সম্ভাব্য হুমকি।’

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘গণপরিষদ নির্বাচন চাওয়া হয়েছে মানে এটি সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন আলাদা হবে, এমন নয়। একটাই নির্বাচন হবে। সংসদের কিছু মানুষ গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবে এবং পরের ছয় মাস থেকে তারা সংবিধান প্রণয়ন করবে। তাদের উচ্চপক্ষ থেকেও সহায়তা থাকবে। এটাই উত্তম পন্থা। এছাড়া যত পদ্ধতির কথা বলা হয়েছে, সেগুলোতে অনেক বড় ফাঁকফোকর আছে। তাই জুলাই সনদ ওই আইনি ভিত্তিতে বাস্তবায়ন হোক যেটা প্রকৃত কার্যকারিতা নিশ্চিত করবে।’

আইনশৃঙ্খলা বাহিনীকে টাকার জুয়ারি হিসেবে দেখতে চাই না উল্লেখ করে সারজিস বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মতো জেলায় যখন অনিয়ম-দুর্নীতি হয়, তখন এর দায় শুধু স্থানীয় নেতা ফখরুল ইসলামের ওপর নয়, আমাদের ওপরেও পড়ে। তাই আমরা গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে শোষক হিসেবে নয়, সেবক হিসেবে দেখতে চাই।’

জ/উ
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে : মির্জা ফখরুল

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে : মির্জা ফখরুল

‘নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব
শাপলা প্রতীকে অনড় এনসিপি

শাপলা প্রতীকে অনড় এনসিপি

কলম-মোবাইল-বেগুন-বালতি বা হেলিকপ্টার বা অন্য কোনকিছু নয়, রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে হলেও প্রতীক শাপলাই চাই, এমনটাই
ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন

ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারাদেশের এক লাখের বেশি রুকন
এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া হলে কোনো মামলা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এনসিপি   নির্বাচন কমিশন   সারজিস আলম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft