নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:২০ এএম

‘নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ অক্টোবর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আমাদের বার্তা একটাই- গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সেইভাবেই প্রস্তুতি নেব। আজকে গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে।’

গত ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যান। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফিরলেও ফখরুল দলীয় একটি অনুষ্ঠান শেষে একদিন পর দেশে ফেরেন।

প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার আলাপ হয়েছে কি না- এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। আর যারা গিয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে… এটাই তো স্বাভাবিক।’

সফরকে সফল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলাম। আমাদের দায়িত্ব যতটুকু ছিল, তা আমরা পালন করেছি। আমি মনে করি, আমাদের এই সফর সফল হয়েছে। এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য কয়েকটি প্রধান রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন- সেদিক থেকেও সফর অবশ্যই সফল হয়েছে। বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে।’

তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি যেসব সভা হয়েছে, আমরা মনে করি- এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত ভালো হয়েছে।’

নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পর হেনস্তার ঘটনা নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা এগুলোকে খুব বড় করে দেখি না। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার- এই ধরনের ঘটনা তৈরি করা।’

জ/উ
শাপলা প্রতীকে অনড় এনসিপি

শাপলা প্রতীকে অনড় এনসিপি

কলম-মোবাইল-বেগুন-বালতি বা হেলিকপ্টার বা অন্য কোনকিছু নয়, রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে হলেও প্রতীক শাপলাই চাই, এমনটাই
ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন

ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারাদেশের এক লাখের বেশি রুকন
এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া হলে কোনো মামলা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : হুমায়ুন কবীর

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : হুমায়ুন কবীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   বিএনপি   মির্জা ফখরুল ইসলাম আলমগীর   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft