সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যে পূজা চলছে: স্বাস্থ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৫১ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, যার যার ধর্ম, তার তার কাছে। এখানে (বাংলাদেশে) সম্প্রীতিটাই মুখ্য বিষয়। বৃহস্পতিবার সকালে গুলশান বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের সকলের সৃষ্টিকর্তা একই। কেউ আল্লাহ, কেউ ভগবান বলি। একেকজন একেক নামে ডাকি। অর্থাৎ ওনার নাম বিভিন্ন কিন্তু তিনি একই। হিন্দু হোক কিংবা মুসলমান উনি আমাদের সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন আমরা খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করেছি। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমাদের ইসলাম ধর্মেও বলা আছে, লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন। অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রতিটাই মুখ্য। মানবতাইতো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটাই যদি মনে রাখি, তাহলে আমাদের সম্প্রীতি কেউ কোন দিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান বনানী পুজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক, সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার প্রমুখ।

জ/উ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন যারা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আজ বুধবার নানা নাটকীয়তা ও গুঞ্জনের পর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন
চেলসির কষ্টার্জিত জয়

চেলসির কষ্টার্জিত জয়

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জয় পেতে ঘাম ঝরলো চেলসির। বেনফিকার আত্মঘাতী গোলে কোনোমতে
বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নেবেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক
বাংলাদেশের কোচ হতে আগ্রহী ওয়াসিম আকরাম!

বাংলাদেশের কোচ হতে আগ্রহী ওয়াসিম আকরাম!

বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচদের তালিকাটা বেশ লম্বা। জেমি সিডন্স, চন্ডিকা হাথুরুসিংহে, রাসেল ডমিঙ্গো, ফিল সিমন্স,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft