বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ এএম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নেবেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এক সময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও আজ বুধবার পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

জানা গেছে, বুধবার সকাল ১০টায় খোলা হয় বিসিবির নির্বাচনী কার্যালয়। এদিন সকাল ১০টা ২০ মিনিটে হঠাৎ উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে কিছু জানাননি তামিম। যদিও বেশ কিছুদিন ধরেই আসন্ন নির্বাচন নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিলেন সাবেক এই অধিনায়ক।

আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ সময়। দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে, তামিমের পাশাপাশি আরও বেশ কয়েকজন পরিচালক প্রার্থী সরে দাঁড়াতে পারেন।

এদিকে তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

জ/দি
বাংলাদেশের কোচ হতে আগ্রহী ওয়াসিম আকরাম!

বাংলাদেশের কোচ হতে আগ্রহী ওয়াসিম আকরাম!

বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচদের তালিকাটা বেশ লম্বা। জেমি সিডন্স, চন্ডিকা হাথুরুসিংহে, রাসেল ডমিঙ্গো, ফিল সিমন্স,
পিছিয়ে পড়েও জয়, শীর্ষে বার্সেলোনা

পিছিয়ে পড়েও জয়, শীর্ষে বার্সেলোনা

অবশেষে মৌসুমে প্রথমবারের মত স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

শারজায় নতুন ইতিহাস লিখল হিমালয়ের দেশ নেপাল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন
শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

নারী বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি ভেসে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft