আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা : সারজিস আলম
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:৩০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজতে চায়, তা জাতি কখনও মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও নিষিদ্ধ হবে। এ ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালান্স করতে চায়, তাকে আমরা সেই চোখে দেখি না।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা প্রতীক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন কোনো এক ভয় বা চাপে স্বেচ্ছাচারী আচরণ করে প্রতীক দেয়নি। নতুন দল হিসেবে আমাদের যাত্রার এক বছরও হয়নি, অথচ প্রতীক ইস্যুতে এত বড় মাথাব্যথা কেন? এখানে আইনগত কোনো বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না।

কিন্তু অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বেচ্ছাচারী আচরণ করে, তবে আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ আচরণ অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে কমিশনের ওপর অনাস্থা জানাবে।’

তিনি বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব পছন্দ রয়েছে। আমরা কাউকে বলবো না আমাদের সঙ্গে যুক্ত হতে। তবে রাজনীতিতে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।’

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘পঞ্চগড়সহ সারা দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। গুজবকারীদের কোনো সুযোগ দিতে চাই না আমরা।’

এর আগে তিনি আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সনাতনধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

জ/উ
প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে: রিজভী

প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে: রিজভী

নিউইয়র্কে একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র
আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না এবং নির্বাচনের পরও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস
ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft