আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৩৩ পিএম

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না এবং নির্বাচনের পরও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী না অস্থায়ী-এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে—এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে যা কিছু বলেছেন, তা তাত্ত্বিক (থিওরিটিক্যাল)। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।’

উপদেষ্টা আরও বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারি অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব, তা সংস্কার করেছি। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করেছেন, তা ঠিক ওই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই।

ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

তিনি উল্লেখ করেন, এবারের দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বলতে চাই, এ দেশে সবার সমান অধিকার। এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

এ সময় পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইন উপদেষ্টা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   আওয়ামী লীগ   কার্যক্রম   নিষিদ্ধ   আইন উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft