পিছিয়ে পড়েও জয়, শীর্ষে বার্সেলোনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১০ পিএম

অবশেষে মৌসুমে প্রথমবারের মত স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ফলে সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে আসে কাতালান ক্লাবটি। ৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ১৯, রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ রয়েছে টেবিলের ১৭তম স্থানে।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

ম্যাচের ৩১তম মিনিটে পিছিযে পড়ে বার্সেলোনা। আন্দের বারেনেচিয়ার ক্রস থেকে আলভারো ওদ্রিওজোলার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে বিরতির আগ মুহূর্তে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে হুলেস কুন্দে সমতায় ফেরান বার্সাকে।

দ্বিতীয়ার্ধে নামেন মাঠে নামেন কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল। ইনজুরির শঙ্কা থাকায় তাকে একাদশে রাখেননি কোচ ফ্লিক। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্দান্ত ক্রসে রবার্ট লেওয়ানডস্কিকে গোল উপহার দেন তিনি।

শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

ম্যাচের শেষদিকে রাশফোর্ড, দানি ওলমো এবং লেওয়ানডস্কি আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরো একের পর এক সেভ করে দলকে ম্যাচে ধরে রেখেছিলেন।

তবে, দুর্ভাগ্য সোসিয়েদাদের। ৮০তম মিনিটে তাকেফুসা কুবোর শট বারপোস্টে লেগে ফিরে আসা সমতায় ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং লা লিগার শীর্ষে উঠে আসে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   বার্সেলোনা   রিয়াল সোসিয়েদাদ   লা লিগা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft