জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:১৫ এএম আপডেট: ০১.১০.২০২৫ ১০:৫৪ এএম

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) শেষে নিউইয়র্ক ত্যাগ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সফরে তার সঙ্গে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।

নিউইয়র্ক সফরে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। এছাড়া বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত 'সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি' শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি ইউএনজিএ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ভাষণও প্রদান করেন।

সফরের সময় বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক ১১ জন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সময় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির প্রতি আগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন সফরের আহ্বান জানান।

সফরের শেষ দিনে 'মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি' শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

জ/উ
সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু

সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়,
ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে : রিজভী

ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে : রিজভী

শারদীয় দুর্গোৎসব ঘিরে এবারও নাশকতামূলক কাজ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম
‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে’

‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে’

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতিসংঘ   ইউএনজিএ   বাংলাদেশ   প্রধান উপদেষ্টা   প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft