ট্রাম্পের গাজা প্রস্তাবকে সমর্থন জানাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম

গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার পক্ষে সমর্থন জানিয়েছে পাকিস্তান। তবে এখনো এই প্রস্তাবে সায় দেয়নি হামাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল সোমবার ট্রাম্প হামাস ও ইসরায়েলকে এই প্রস্তাব দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, হামাস এই প্রস্তাবে সাড়া না দিলে, তাদেরকে আরও ধ্বংসের মুখোমুখি হতে হবে।

গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো সোমবার ট্রাম্পের সমর্থন জানিয়েছে। ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররাও হামাসকে এই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে বলেন, ‘গাজায় যুদ্ধের অবসানে যা যা করার দরকার, প্রেসিডেন্ট ট্রাম্প তা করতে প্রস্তুত।’ 

জ/দি
ভারত ভ্রমণে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর

ভারত ভ্রমণে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর

এবার ভারত ভ্রমণে নতুন নিয়ম করল দেশটি। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। সংবাদমাধ্যমের
লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে ‘গান্ধী ও মোদি সন্ত্রাসী’ লেখা গ্রাফিতি

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে ‘গান্ধী ও মোদি সন্ত্রাসী’ লেখা গ্রাফিতি

লন্ডনের ঐতিহাসিক ট্যাভিস্টক স্কোয়ারে স্থাপিত মহনদাস করমচাঁদ গান্ধীর ভাস্কর্যে আপত্তিকর গ্রাফিতি আঁকা হয়েছে। ভাস্কর্যের ভিত্তির
গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চাইছেন ট্রাম্প!

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চাইছেন ট্রাম্প!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন।
স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করছে যুক্তরাজ্য

স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করছে যুক্তরাজ্য

অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দেশটিতে স্থায়ী হতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজা   পাকিস্তান   ডোনাল্ড ট্রাম্প   শেহবাজ শরিফ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft