গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চাইছেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমর্থন জানিয়েছেন। তবে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এখনো। যদিও ট্রাম্প জানিয়েছেন, তিনি শুনতে পাচ্ছেন এতে রাজি হবে হামাসও!

এই যুদ্ধবিরতিতে হামাস রাজি হলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে। হামাসকে পুরোপুরি ছেড়ে দিতে হবে গাজার নিয়ন্ত্রণ। এরপর গাজায় গঠিত হবে একটি সরকার বা প্রশাসন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হবেন এ প্রশাসনের প্রধান!

সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এ অন্তর্বর্তী সরকারের নাম হবে 'দ্য বোর্ড অব পিস' বা শান্তি প্রশাসন। যেটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি। 

ট্রাম্প জানান, আরব ও ইসরায়েলিদের অনুরোধেই এ দায়িত্ব নিচ্ছেন তিনি। তার নেতৃত্বাধীন এ অন্তর্বর্তী সরকারে অন্য বৈশ্বিক নেতারাও থাকবেন। যার মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম রয়েছে। ২০০৩ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ সেনাদের ইরাকে হামলার নির্দেশ দিয়েছিলেন টনি ব্লেয়ার। এ কারণে তাকে ইরাকের কসাই হিসেবেও অনেকে অভিহিত করে থাকেন।

গাজার নতুন অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাংকের সাথে কাজ করবে। এ ছাড়া তারা ফিলিস্তিনিদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের বাঁছাই করে পরবর্তীতে গাজায় ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন একটি সরকার গঠন করবেন। সঙ্গে গাজায় একটি সুশঙ্খল পুলিশ বাহিনী গঠন করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। গাজা ও হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা এই সরকারের দায়িত্ব থাকবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা, দ্য হিল, দ্য গার্ডিয়ান।

জ/জা
স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করছে যুক্তরাজ্য

স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করছে যুক্তরাজ্য

অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দেশটিতে স্থায়ী হতে
কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৪, আহত ৮০

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৪, আহত ৮০

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েছে ছয় শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র
মোদির ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের জবাবে নকভি: খেলাকে যুদ্ধে টানা হতাশার বহিঃপ্রকাশ

মোদির ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের জবাবে নকভি: খেলাকে যুদ্ধে টানা হতাশার বহিঃপ্রকাশ

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি জেগে উঠেছে

ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি জেগে উঠেছে

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন আইল্যান্ডে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি জেগে উঠেছে। ব্যারেন আইল্যান্ড কেন্দ্রশাসিত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফিলিস্তিন   হামাস   যুক্তরাষ্ট্র   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প   ইসরায়েল   বেঞ্জামিন নেতানিয়াহু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft