লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে ‘গান্ধী ও মোদি সন্ত্রাসী’ লেখা গ্রাফিতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ এএম

লন্ডনের ঐতিহাসিক ট্যাভিস্টক স্কোয়ারে স্থাপিত মহনদাস করমচাঁদ গান্ধীর ভাস্কর্যে আপত্তিকর গ্রাফিতি আঁকা হয়েছে। ভাস্কর্যের ভিত্তির দেয়ালে আপত্তিকর কথাও লেখা হয়েছে। ইংরেজিতে গান্ধী, নরেন্দ্র মোদি এবং হিন্দুস্তানিদের সন্ত্রাসী বলা হয়েছে। গত সোমবার (স্থানীয় সময়) এই ঘটনা প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য তৈরি হয়েছে। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংসা দিবস (২ অক্টোবর) উদ্‌যাপনের কয়েক দিন আগে এমন ঘটনা ঘটল।

যোগাসন ভঙ্গিতে বসা গান্ধীর আইকনিক ব্রোঞ্জ ভাস্কর্যটির পাদদেশে ভারত-বিরোধী গ্রাফিতি আঁকা হয়েছে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই লন্ডনস্থ ভারতীয় হাইকমিশন তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে একটি ‘লজ্জাজনক কাজ’ অভিহিত করে বিবৃতি দিয়েছে।

ভারতীয় হাইকমিশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনাকে কেবল সম্পত্তির ক্ষতি নয়, বরং ‘অহিংসার ধারণার ওপর একটি সহিংস আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে। হাইকমিশন বলেছে, আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র তিন দিন আগে এমন ঘটনা মহাত্মা গান্ধীর উত্তরাধিকারের ওপর আঘাত।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং স্থানীয় ক্যামডেন কাউন্সিল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা এই ভাঙচুরের অভিযোগ তদন্ত করে দেখছেন। অপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাভিস্টক স্কোয়ারে যেখানে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে, সেই স্থানটি লন্ডনে ‘শান্তি উদ্যান’ হিসেবে বিশেষভাবে পরিচিত। শিল্পী ফ্রেড্ডা ব্রিলিয়ান্ট নির্মিত ব্রোঞ্জের এই ভাস্কর্য ইন্ডিয়া লিগের সমর্থনে ১৯৬৮ সালে উন্মোচিত হয়।

এই স্কোয়ারটি মহাত্মা গান্ধীর স্মৃতি বহন করে। তিনি পার্শ্ববর্তী ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনের ছাত্র ছিলেন।

ভাস্কর্যের চারপাশে পরবর্তীতে বেশ কয়েকটি শান্তি স্মারক যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে হিরোশিমা বোমা হামলায় নিহতদের স্মরণে রোপণ করা একটি চেরি গাছ, ১৯৮৬ সালে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি বছরকে চিহ্নিত করার জন্য রোপণ করা একটি ফিল্ড ম্যাপল এবং ‘বিবেকবান প্রতিবাদীদের’ সম্মানে ১৯৯৫ সালে উন্মোচিত একটি গ্রানাইট স্মারক। এসব স্থাপনার কারণে ট্যাভিস্টক স্কোয়ার লন্ডনের শান্তি উদ্যান হিসেবে খ্যাতি লাভ করেছে।

প্রতি বছর ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে এই ভাস্কর্যের সামনে গান্ধীর প্রিয় ভজন গেয়ে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনটি পালন করা হয়।

জ/উ
গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চাইছেন ট্রাম্প!

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চাইছেন ট্রাম্প!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন।
স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করছে যুক্তরাজ্য

স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করছে যুক্তরাজ্য

অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দেশটিতে স্থায়ী হতে
কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৪, আহত ৮০

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৪, আহত ৮০

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েছে ছয় শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র
মোদির ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের জবাবে নকভি: খেলাকে যুদ্ধে টানা হতাশার বহিঃপ্রকাশ

মোদির ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের জবাবে নকভি: খেলাকে যুদ্ধে টানা হতাশার বহিঃপ্রকাশ

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লন্ডন   মহাত্মা গান্ধী   নরেন্দ্র মোদি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft