বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ : আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গৎবাঁধা ধ্যানধারণা দিয়ে আর চলবে না। নতুন ভিশন, নতুন ধারণা ও দূরদৃষ্টি নিয়েই জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিনি কার্নিভালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘রাজনীতিতে এখন পরিবর্তন এসেছে, সেটা ধারণ করতে হবে। বিএনপিকে মানুষ একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে এই বিএনপি দিয়ে দেশ গড়ে তোলা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনকে ধারণ করতে না পারলে আগামী দিনে রাজনীতি টেকসই হবে না। রাজনীতির পাশাপাশি স্পোর্টস ও অর্থনীতিকেও গণতন্ত্রায়নের আওতায় আনতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা রাজনীতিতে গণতন্ত্রায়নের কথা বলি, কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে সেটা বলি না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে খেলাধুলায় অংশ নিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। একইভাবে অর্থনীতিকে এমনভাবে গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের সব মানুষ উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারে।’

তারেক রহমানের ক্রীড়াবিষয়ক পরিকল্পনার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকেট, ফুটবল, সুইমিংসহ যার যেখানে যোগ্যতা ও আগ্রহ আছে, সেখানে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।’

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। স্পোর্টস সফট পাওয়ারের একটি অংশ, যা দিয়ে কোনো দেশ সামরিক শক্তি ছাড়াই নিজেদের বিশ্বপরিচিতি বাড়াতে পারে। ‘আমরাও ইনশাআল্লাহ সেই পথে এগোবো,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে কার্যক্রম পরিচালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

জ/উ
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত : নায়েবে আমির

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত : নায়েবে আমির

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য
ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য
ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াতই করে: রুমিন ফারহানা

ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াতই করে: রুমিন ফারহানা

ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াতে ইসলামীই করে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ রিজভীর

ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ রিজভীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরব হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft