কৃষি জমি সংরক্ষণে অধ্যাদেশ আসছে : উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম

কৃষি জমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, কৃষি জমি সংরক্ষণে কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। কোনো অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবে না। বর্ধিষ্ণু জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে বিদ্যমান জমি রক্ষায় আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি।

উপদেষ্টা আরও বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলো নতুন জাতের বীজ উদ্ভাবন করছে যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক।  

বিশেষ করে লবণাক্ততা ও খরা সহনশীল ধান ও অন্যান্য ফসলের জাত কৃষকদের মাঝে ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে বলেও উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

জ/উ
মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর)
ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ড টেবিলে প্রধান উপদেষ্টা

ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ড টেবিলে প্রধান উপদেষ্টা

“অগ্রসর সংস্কার, স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধি” শীর্ষক ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft