আওয়ামী লীগ কর্মী থাকলে তথ্য দিন: ডিএমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম

ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। যারা তথ্য দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে: মিডিয়া সেল

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পুলিশ আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। তাদের গ্রেপ্তার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী নিহত

এস এন মো. নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   আওয়ামী লীগ   গ্রেপ্তার   ডিএমপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft