সৌদির গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান আলেম ও ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারাল। ইসলাম ও জ্ঞানচর্চায় তার আজীবন নিষ্ঠা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে।

শেখ আবদুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার প্রজ্ঞা ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে বিশেষ ডিগ্রি নিয়ে স্নাতক হন।

জ/উ
আগামী নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে

আগামী নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে

বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক
ড. ইউনূসকে 'আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড' প্রদান

ড. ইউনূসকে 'আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড' প্রদান

নিউইয়র্কে থিয়ারওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের
জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদরদপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সৌদি আরব   শেখ আবদুল আজিজ আল-শেখ   অন্তর্বর্তী সরকার   ড. মুহাম্মদ ইউনূস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft