জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না: অর্থ উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম

বাংলাদেশে কর প্রদান করেও সেবা না পাওয়ায় মানুষ ক্ষুব্ধ হয় এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাইরের দেশে বেশি ট্যাক্স দিলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না। তাহলে লোকজন তো একটু গোস্‌সা করবেই।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের দেশে অর্থায়নের অভাব। সরকারি লোকজন মনে করে সবকিছু দিয়ে দেওয়া যাবে। প্রতিদিন বলে এই দেন, সেই দেন, কিন্তু অর্থের যতটা সামর্থ্য, সেটা আমরা পাচ্ছি না।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ আমাদের অনেক কম। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৭ দশমিক ২ শতাংশ, যেখানে ব্রাজিলে এটি ২৬ শতাংশ। ওরা ট্যাক্স দেয়, সেবা পায়। আমাদের দেশে ট্যাক্স দেয়, সেবা পায় না। তো লোকজন তো একটু গোস্‌সা করবেই। সে জন্য আমি প্রায়ই এনবিআর সদস্যদের বলি ভাই একটু সেবা দেন। সেবা ভালো দিলে আমরা ট্যাক্স ফিটাও বেশি দিতে পারি। সেবা দেবেন না, দশবার ঘোরাবেন, আপনি ফিও বেশি চাইবেন এটা তো সম্ভব না।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং সুকুক বন্ড সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুঁজিবাজারের কার্যকর ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স’র অধ্যাপক এম কবীর হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।

জ/উ
ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চার দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ
পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ রাজনৈতিক দল

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ রাজনৈতিক দল

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল।
নিউইয়র্কের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   ট্যাক্স   অর্থ উপদেষ্টা   ড. সালেহউদ্দিন আহমেদ   সরকার   বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)   ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft