সরকারি খরচে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন নুরুল হক ‍নুর
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

নুরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন। নুরের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। 

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যায়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এজেন্টদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে একই সঙ্গে বর্বরোচিত এ হামলার ২৪ দিন অতিক্রম হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের কোনো অগ্রগতি না হওয়ায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সুপরিচিত একজন রাজনৈতিক নেতা ও দলীয় প্রধানের ওপর আক্রমণ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তথা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তাই অনতিবিলম্বে এ বর্বরোচিত হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। অন্যথায় দেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদ রাজপথে কঠোর কর্মসূচি দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

জ/দি
লঘুচাপের প্রভাবে বাড়বে বৃষ্টিপাত

লঘুচাপের প্রভাবে বাড়বে বৃষ্টিপাত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বর দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ
বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, তফসিল ঘোষণা

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ অক্টোবর। তবে সেটি দুইদিন
আ. লীগ ধরলেই পুরস্কারের খবর নিয়ে যা বলল পুলিশ

আ. লীগ ধরলেই পুরস্কারের খবর নিয়ে যা বলল পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলেই পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা
দুর্গাপূজা উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

দুর্গাপূজা উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণঅধিকার পরিষদ   নুরুল হক নুর   সিঙ্গাপুর   বাংলাদেশ   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft