আর্মড ফোর্সেস ইনস্টিটিউট প্যাথলজিতে ‘ফ্লো সাইটোমেট্রি’ কর্মশালা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট প্যাথলজিতে ‘ফ্লো সাইটোমেট্রি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রক্তরোগ বিশেষজ্ঞদের জন্য অভিজ্ঞ শিক্ষক ও কারিগরি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশি-বিদেশি বিজ্ঞ হেমাটোলজিস্টগণ সরাসরি এবং ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘ফ্লো সাইটোমেট্রির’ মৌলিক ধারণা, বি-সেল লিম্ফোমা ও একাধিক লিম্ফোমার নির্ণয়, অ্যাকিউট লিউকেমিয়া নির্ণয়, অ্যাকিউট লিউকেমিয়া নির্ণয়ের চ্যালেঞ্জ এবং এমআরডি (MRD)-এর নীতি ও সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

রক্তের ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। আমাদের দেশে এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের রোগের চিকিৎসা কেবল কঠিনই নয়, বরং রোগ নির্ণয় করাও চ্যালেঞ্জিং। রক্তের ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয়ের পরে তার সঠিক প্রকৃতি নির্ধারণে Flow Cytometry অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এএফআইপি এই পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি'র  কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা। এছাড়াও, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট, এএফআইপি'র ডেপুটি কমান্ড্যান্ট এবং হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক, আর্মি মেডিকেল কোরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে ১১৬ জন রক্তরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

জ/উ
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি

নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি

নির্বাচনকালীন দায়িত্ব পালনে সক্ষম করতে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে বিভিন্ন ভেন্যুতে তিন দিনের
ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের
পেনশন সুবিধা বাড়ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

পেনশন সুবিধা বাড়ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের পেনশন-সংক্রান্ত জটিলতা নিরসন ও কল্যাণমূলক সেবা বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন

নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft