সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র বা নাশকতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে যুগ যুগ ধরে মহিমান্বিত মর্যাদায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। কখনো কখনো একটি স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু সেই অপচেষ্টা প্রতিহত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশের পুজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা ও উৎসাহের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন।’

চার দিনব্যাপী জাতীয় কংগ্রেস আয়োজন করছে সিপিবি

বিএনপি মহাসচিব ধর্মীয় সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের দেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্য বহন করে আসছে। সেই ঐতিহ্যকে দৃঢ় প্রত্যয়ে রক্ষা করতে হবে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   মির্জা ফখরুল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft