দুর্গাপূজা ঘিরে কোনো হামলার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম

আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এবার দুর্গাপূজা গতবছরের চেয়েও ভালোভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে বলে আশ্বস্ত করেন তিনি।

নগদ টাকার ব্যবহার বেড়েছে ১০ শতাংশ: গভর্নর

পরিদর্শনকালে মন্দির কমিটির নেতাদের জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনাদের আমি আশ্বস্ত করছি, গতবছরের চেয়েও এবারের পূজা আরও ভালোভাবে হবে এবং উৎসবমুখর ও পূজার পবিত্রতা বজায় থাকবে। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, আপনারা ধর্মীয় সব রীতি মেনে এখানে যার যা কাজ সেগুলো করবেন। আমি আশা করি, এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে।

এবার পূজামণ্ডপে অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছর সরকার পূজা মন্দিরে দুই কোটি টাকা অনুদান দিতো। গত বছর ছিল চার কোটি। এবার পাঁচ কোটি টাকা অনুদান দেবে সরকার। এরপরও যদি কোনোরকম প্রয়োজন হয় আমরা অবশ্যই দেখবো।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয়, যেখানে যা ঘটবে তা যেন সঙ্গে সঙ্গে জানা যায়, সেজন্য অ্যাপস খোলা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আমরা পূজা কমিটিকে অনুরোধ করেছি। আমাদের আনসার থাকবে, অন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, পূজা কমিটির নিজস্ব লোকও থাকবে। ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে।

‘পরিচালনা পর্ষদ দিয়ে অবজারভেশন শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও চলে আসবে। আমার অনুরোধ আপনারা মন্দিরের পবিত্রতা রক্ষা করবেন এবং সবাই যেন ভালোভাবে পূজা উপভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন।’

হাসিনার বিচার কোনভাবেই লোক দেখানো বিচার হবে না: সারজিস

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। কোনো ধরনের অসুবিধা হবে না। কোনো ধরনের হামলার হুমকি নেই। সবকিছু ভালোভাবে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   দূর্গাপূজা   স্বরাষ্ট্র উপদেষ্টা   হামলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft