সাজেকে পর্যটকবাহী বাস খাদে, খুবি শিক্ষার্থী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

আজ বুধবার দুপুরে হাউজপাড়ায় এ ঘটনা ঘটে।

দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া, আহতদের সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শিক্ষা সফরে যাওয়ার পথে সাজেকের হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কানাডা সফরে যাচ্ছেন সিইসি

এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের নিকটস্থ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভ্রমণ   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft