চার দিনব্যাপী জাতীয় কংগ্রেস আয়োজন করছে সিপিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম

চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিহির ঘোষ। এবারের কংগ্রেসের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- 'সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর'।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের কংগ্রেসে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে এবং পার্টির করণীয় নির্ধারণ করা হবে। একই সঙ্গে কমিউনিস্ট পার্টির চূড়ান্ত লক্ষ্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মিহির ঘোষ বলেন, প্রতি কংগ্রেসের মতো এবারও রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচির খসড়া দলিল তিন মাস আগে সব সদস্য ও প্রার্থী সদস্যদের কাছে পাঠানো হয়েছে। শাখা, উপজেলা ও জেলা পর্যায়ের সম্মেলনে মতামত গ্রহণের পর তা কংগ্রেসে উপস্থাপন করবেন প্রতিনিধিরা। আলোচনা শেষে রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচির দলিল চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, জেলা সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কংগ্রেসের জন্য ৫২৫ জন প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক নির্বাচিত হয়েছেন। উদ্বোধনী দিনে বয়স ৭০ বছরের বেশি এবং ৩০ বছরের বেশি সময় ধরে পার্টির সঙ্গে যুক্ত ভেটেরান কমরেডদের সম্মাননা জানানো হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় দুই শতাধিক প্রবীণ কমরেড কংগ্রেসে যোগ দেবেন।

চার দিনব্যাপী এই কংগ্রেস পরিচালনার জন্য প্রেসিডিয়াম, অডিট কমিটি, পরিচয়পত্র যাচাই কমিটি, প্রস্তাব বাছাই কমিটি এবং মুখপত্র নির্বাচন করা হবে। প্রতিদিন সন্ধ্যায় মুখপাত্ররা কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাস্তব পরিস্থিতির কারণে এবারের কংগ্রেসে বিদেশি ভ্রাতৃপ্রতিম পার্টির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে তাদের পাঠানো শুভেচ্ছা বার্তা কংগ্রেসে পাঠ করা হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই কংগ্রেসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সিপিবি। কংগ্রেসে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন, শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তাহীনতা দূরীকরণ এবং হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

জ/উ
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামীর নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত
কিছু আসনের লোভে পিআর চাইলে ভয়ঙ্কর পরিণতি: সালাহউদ্দিন

কিছু আসনের লোভে পিআর চাইলে ভয়ঙ্কর পরিণতি: সালাহউদ্দিন

সংসদের উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই বিএনপি পিআর পদ্ধতি চায় না জানিয়ে দলটির স্থায়ী কমিটির
ইসলামি দলগুলোর কর্মসূচি নজরদারিতে রাখছে বিএনপি

ইসলামি দলগুলোর কর্মসূচি নজরদারিতে রাখছে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার
বিক্ষোভের সময়সূচি পরিবর্তন জামায়াতের

বিক্ষোভের সময়সূচি পরিবর্তন জামায়াতের

বিক্ষোভের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে এ সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft