সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামীর নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

কিছু আসনের লোভে পিআর চাইলে ভয়ঙ্কর পরিণতি: সালাহউদ্দিন

শামসুজ্জামান দুদু বলেন, ‌‘আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়েছে। তারা এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বিরুদ্ধে চেষ্টা চালাচ্ছেন। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আগামীর নির্বাচনে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল বিএনপিকে জয়ী করাতে হবে। ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর বিকল্প কোনো পথ নেই।’

ইসলামি দলগুলোর কর্মসূচি নজরদারিতে রাখছে বিএনপি

এরপর আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন শামসুজ্জামান দুদু।

এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   নির্বাচন   শামসুজ্জামান দুদু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft