সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ বিশেষজ্ঞদের
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৭:১৪ পিএম

জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সংবিধান আদেশের (সিও) মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ আদেশের ওপর জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিন বিষয়টি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।

এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে ঐকমত্য কমিশন। সেখানে জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের পরামর্শ দেন তারা।

বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার জুলাই সনদে মৌলিক সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি সংবিধান আদেশ জারি করতে পারে। সেক্ষেত্রে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বলেন, সংবিধান আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। সংবিধান আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সংবিধান আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে।

জ/উ
চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় বৃদ্ধি

চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় বৃদ্ধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র জমাদানের সময়সীমা এক দিন বাড়িয়েছে
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায়
ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা, কারণ জানাল বিএসসিএল

ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা, কারণ জানাল বিএসসিএল

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ
জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট করার পরামর্শ

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট করার পরামর্শ

জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় ঐকমত্য কমিশন   রাজধানী   জাতীয় সংসদ নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft