রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৪ এএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৪:৪৮ পিএম

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরোনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

ঘুষ নিয়ে ২৯৯ কোটি টাকার কর কমে ৩৩ কোটি, চাকরিচ্যুত রাজস্ব কর্মকর্তা

কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, ‘অল্প সময়েই আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।

বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন আইএমএফ প্রধান জর্জিয়েভা।

এলডিসি অর্থনীতি এবং জনগণকে প্রভাবিত করতে পারে: তারেক রহমান

কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাবো।’

জর্জিয়েভা জানান, শক্ত অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কার জরুরি বিষয়

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

এ সময় ড. ইউনূস বলেন, ‘আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।’

আলোচনায় উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা আলোচনা করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্তর্বর্তী সরকার   প্রধান উপদেষ্টা   ড. মুহাম্মদ ইউনূস   আইএমএফ   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft