ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৮৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৫০ হয়ে গেল। 

অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ হাজার ৮৯১ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ২৬ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   স্বাস্থ্য   ডেঙ্গু   স্বাস্থ্য অধিদপ্তর   মৃত্যু   হাসপাতালে ভর্তি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft