দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। খবর বিবিসির।

কয়েক দিনের মধ্যেই তিনি বিভিন্ন মন্ত্রীর পদে নিয়োগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে কার্কি ব্যাপকভাবে সমাদৃত। জেন জি আন্দোলনের সমর্থন পাওয়ায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয়েছে।

তার মন্ত্রিসভার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ ও গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, জেন জি আন্দোলনের দাবিগুলো পূরণ করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা তাদের দায়িত্বের মধ্যে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে শপথ গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

দেশে চলমান অনিশ্চয়তার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে তিন দিনের টানা বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকার পতিত হয়েছিল। এরপর বুধবার জেন-জি আন্দোলনকারীরা কার্কিকে প্রধানমন্ত্রী করার সমঝোতায় পৌঁছায়। সব মতপার্থক্য পেরিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন।

জ/উ
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

প্রায় এক সপ্তাহ ধরে জেন-জি বিক্ষোভ ও এর জেরে প্রাণহানিতে বিপর্যস্ত নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড

সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে দোষীসাব্যস্ত করে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছর তিন মাসের
নেপালে কারাগারে সেনাসদস্যের গুলিতে নিহত ২

নেপালে কারাগারে সেনাসদস্যের গুলিতে নিহত ২

নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনা সদস্যদের গুলিতে দুজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার
ফিনল্যান্ডের কাছে বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ফিনল্যান্ডের কাছে বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বুধবার ন্যাটো মিত্র ফিনল্যান্ডের কাছে ১.০৭ বিলিয়ন ডলারের আধুনিক এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নেপাল   ইতিহাস   প্রথম নারী প্রধানমন্ত্রী   সুশীলা কার্কি   নির্বাচন   বিবিসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft