চবিতে ক্লাস-পরীক্ষা শুরু, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। ৯টি বিভাগে পরীক্ষা চলছে বলে জানা গেছে। তবে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষার চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার, সমাজবিজ্ঞান ঝুপড়ি ও কলা ঝুপড়িতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। স্বাভাবিক দিনে এসব জায়গায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশি দেখা যায়। 

সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও ব্যবসা প্রশাসন অনুষদের ক্লাসগুলো ফাঁকা পড়ে আছে। তবে কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম চলতে দেখা গেছে। 

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনেক বিভাগের শেষ হয়েছে, তাই পরীক্ষা শুরু হয়েছে। আবার কিছু বিভাগে ক্লাস শেষের দিকে। এজন্য স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি কম বলে মনে হয়। 

পরীক্ষা চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার পর আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। ৯টি বিভাগে পরীক্ষা চলছে। তবে আমরা বিভাগগুলোতে স্বাধীনতা দিয়েছে, তারা শিক্ষার্থীদের মানসিকতার ওপর ভিত্তি করে পরীক্ষা নিতেও পারেন, আবার বন্ধও রাখতে পারেন। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এখন থেকে ক্লাস নিয়মিত চলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আহতরাও পরীক্ষায় অংশ নিতে পারবে।

জ/উ
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান শিগগিরই হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান শিগগিরই হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে শিগগিরই তা সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা
৭ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে বৃত্তি সুবিধা

৭ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে বৃত্তি সুবিধা

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস আদেশে জানানো হয়েছে, দেশের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে
প্রাথমিকে ২১৬৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিকে ২১৬৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ রোববার সরকারি কর্মকমিশন
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪১.৯ শতাংশই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে নানাভাবে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হন। তাদের মধ্যে ৫১

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft