বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে যে দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০ পিএম

হংকংকে হারিয়ে ইতোমধ্যে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লড়াই সবসময়ই সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা নিয়ে আসে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও তা স্পষ্ট করে দেখিয়ে দেয়। পরিসংখ্যানে লঙ্কানরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১২টিতে জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা। বাকি আটটি ম্যাচ জিতে টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬৮ রান করেন মাহমুদউল্লাহ, অন্যদিকে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৫২৯ রান কুশাল মেন্ডিসের।

ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসে বাংলাদেশের সাব্বির করেন ৮০ রান, শ্রীলঙ্কার কুশাল মেন্ডিসের সর্বোচ্চ ৮৬। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ১৫টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ অন্যদিকে কুশাল মেন্ডিসের ছক্কা ২৮টি।

শেষ পাঁচ ম্যাচে সব প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ ৪টিতেই জিতেছে। অন্যদিকে, নিজেদের শেষ পাঁচ ম্যাচে লঙ্কানদের জয় কেবল দুইটিতে। পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কোনো দলকেই স্পষ্টভাবে এগিয়ে রাখার সুযোগ নেই।

জ/উ
ফেডারেশন কাপ ফুটবলের ড্র শনিবার

ফেডারেশন কাপ ফুটবলের ড্র শনিবার

এ মাসেই সরগরম হয়ে উঠছে ঘরোয়া ফুটবল। দলবদল শেষ করে ক্লাবগুলো প্রস্তুতির জন্য সময় পেয়েছে
রোনালদোকে পর্তুগালের ‘সর্বকালের সেরা’ ফুটবলার ঘোষণা

রোনালদোকে পর্তুগালের ‘সর্বকালের সেরা’ ফুটবলার ঘোষণা

পর্তুগিজ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘সর্বকালের সেরা’ (বেস্ট অব অলটাইম) পুরস্কারে ভূষিত করেছে লিগা
অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

টানা কয়েকদিন আটকে থাকার পর আজ দেশে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল ও বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া
দুই লাল কার্ডের ম্যাচে হারল মেসিবিহীন আর্জেন্টিনা, হারল ব্রাজিলও

দুই লাল কার্ডের ম্যাচে হারল মেসিবিহীন আর্জেন্টিনা, হারল ব্রাজিলও

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  টি-টোয়েন্টি   বাংলাদেশ   শ্রীলঙ্কা   হংকং   ক্রিকেট   টাইগার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft