এই মুহূর্তে মনোবিদের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম

গেল দুই বছর ধরে বাংলাদেশ দলের সঙ্গে মনোবিদ দেখা যায়। তবে সেটা লম্বা সময়ের জন্য না, স্বল্প সময়ের জন্য টাইগার ক্রিকেটারদের নিয়ে কাজ করে থাকেন মনোবিদরা। মূলত ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই মনোবিদ নিয়োগ দিয়ে থাকে বিসিবি।

গেল মাসে গুঞ্জন উঠেছিল লম্বা সময়ের জন্য মনোবিদ ডেভিড স্কটকে নিয়োগ দিবে বিসিবি। তবে সেই চিন্তা থেকে আপাতত সরে এসেছে। কেননা স্কটের সঙ্গে সময়ের অমিলের কারণে নিয়োগপত্র চূড়ান্ত রূপ পায়নি। তবে ভবিষ্যতের জন্য এই মনোবিদের কথা মাথায় রাখছে বিসিবি।

বাংলাদেশ দলে এর আগেও মনোবিদ কাজ করেছে। ২০০৩ সালের বিশ্বকাপের আগে প্রথমবার এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে মনোবিদ। এরপর দেশি-বিদেশি অনেক মনোবিদই ক্রিকেটারদের সাথে কাজ করেছেন। তবে তাদের প্রায় সবাই ছিলেন স্বল্প মেয়াদের জন্য। এর আগে বাংলাদেশে এসে ইমার্জিং দলের সাথে কাজ করেছিলেন ডেভিড স্কট। 

জ/উ
২০২৬ বিশ্বকাপের টিকিট পেল মরক্কো

২০২৬ বিশ্বকাপের টিকিট পেল মরক্কো

লাতিন আমেরিকার ৬টি দেশ নির্ধারিত হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপের জন্য। এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের (এএফসি) দলগুলোও
ফের একসঙ্গে খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ

ফের একসঙ্গে খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ৭ থেকে
চার বছর পর কাঠমান্ডুতে বাংলাদেশের ড্র

চার বছর পর কাঠমান্ডুতে বাংলাদেশের ড্র

আশি-নব্বইয়ের দশকে ফুটবলে নেপালকে বেশ বড় ব্যবধানেই হারিয়েছে বাংলাদেশ। সময়ের বিবর্তনে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়
নিরাপত্তাহীনতায় ভুগছেন বুলবুল, মন্ত্রণালয়ের কাছে চাইলেন গানম্যান

নিরাপত্তাহীনতায় ভুগছেন বুলবুল, মন্ত্রণালয়ের কাছে চাইলেন গানম্যান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ফারুক আহমেদ গানম্যান নিয়ে চলতেন। এ নিয়ে অনেকে সমালোচনা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft